শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা চট্রগ্রামে অনুষ্ঠিত

    আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম প্রতিনিধি

    ১৫ নভেম্বর, ২০২৪ ১০:১৯ অপরাহ্ন

    শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা চট্রগ্রামে অনুষ্ঠিত

    শিক্ষা ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা -২০২৪ চট্টগ্রামে ৮টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা ফাউন্ডেশন এর উপদেষ্টা অঙ্গিকার বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট ক্যাপ্টেন আতিক খান। এছাড়াও পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, চিটাগং লিবার্টি স্কুলের চেয়ারম্যান মাহবুবুর রহমান সেলিম, লাইফ লাইন স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ও শিক্ষা ফাউন্ডেশন মেধা বৃত্তির সভাপতি কাজী আবদুর রহমান, এডুএইড স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তির সেক্রেটারী মো. নাছির উদ্দিন, ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজ ও শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি এর শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কেপি কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল এর চেয়ারম্যান শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা ইন্জিনিয়ার সানাউল্লাহ, সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ মাসুদ প্রমুখ। 

    বিভিন্ন কেন্দ্রের হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তির সহ-সভাপতি আব্দুল জলিল, শরিফ উদ্দিন রিপন, শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তির সদস্য আব্দুল গণি, শাহ জামাল রিপন, মকবুল হোসেন, মো: জিয়াউল করিম, মোতাহার হোসেন,  নুর আমিন, সহকারি কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মো: জাফর উল্লাহ, নাসরিন আক্তার, মুকিম বিল্লাহ, সনজিদা আক্তার, সালমা পারভীন, বাহার উদ্দিন, পারভীন আক্তার সীমা, সর্বিক পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন আব্দুল জলিল। 

    চট্রগ্রাম মহানগরীর ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬০০শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এই সময় শিক্ষা ফাউন্ডেশন এর শিক্ষা সচিব ও ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন শিক্ষার মান উন্নয়নের অংশ হিসেবে এই বৃত্তি শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে। উক্ত সংগঠনের সভাপতি কাজী আবদুর রহমান বলেন আগামীতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবে। সংগঠনের সাধারন সম্পাদক মো:নাছির উদ্দিন বলেন, এই মেধা বৃত্তি সামাজিক শিক্ষা সেবায় অবদান রাখছে শুধু বৃত্তি কার্যক্রমেই সীমাবদ্ধ থাকবেনা সেবামূলক সকল শিক্ষা কার্যক্রমে সমানভাবে সারাবছরব্যাপী শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে থাকবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ নভেম্বর, ২০২৪ ১০:১৯ অপরাহ্ন