শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে জোড়া খুনের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার

    পিরোজপুর প্রতিনিধি

    ১৫ নভেম্বর, ২০২৪ ১০:০৮ অপরাহ্ন

    পিরোজপুরে জোড়া খুনের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার

    পিরোজপুরের মঠবাড়িয়ায় জোড়া খুন এর মামলায় মৃত্যুদন্ডপ্রপ্ত ২১ বছরের পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর)ভোরে অভিযান চালিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

    গ্রেপ্তার হওয়া মিরাজুল হক ওরফে আব্দুল হক (৬৫) মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকার মৃত জাবেদ আলীর পুত্র।

    পুলিশ সূত্র জানান, মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০০৩ সালে মঠবাড়িয়ায় ছোট স্ত্রী ও নিজের কন্যাকে নৃশংশ ভাবে হত্যা করে পালিয়ে যায়। আদালতে মামলা হলে আদালত তাকে দন্ডবিধি ৩০২ ধারা এর অভিযোগ প্রমানিত হলে তাকে মৃত্যুদন্ডের আদেশ সহ ৫০ হাজার টাকা জরিমানা করেন। মামলার খবর শুনে আসামী মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০০৩ সাল থেকে পর্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলো। ২০১৯ সাল থেকে তার নামে ওয়ারেন্ট জারি ছিলো।  


    মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ অভিযান চালিয়ে জোড়া খুনের মামলায় ২১ বছরের পলাতক আসামী মিরাজুল হক ওরফে আব্দুল হক কে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে। তিনি তার পরিবার নিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় আত্মগোপনে ছিলেন। আসামীকে খাগড়াছড়ি থেকে নিয়ে আসা হলেই তাকে আদালতে পাঠানো হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ নভেম্বর, ২০২৪ ১০:০৮ অপরাহ্ন