শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় বড় ভাই কে খুনের মামলায় ছোট ভাই আরিফ বিল্লাহর ফাঁসির রায় 

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৫ নভেম্বর, ২০২৪ ১১:০২ পূর্বাহ্ন

    গাইবান্ধায় বড় ভাই কে খুনের মামলায় ছোট ভাই আরিফ বিল্লাহর ফাঁসির রায় 

    গাইবান্ধায় ভাত খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই শহিদুল ইসলাম খুনের ঘটনার মামলায় অভিযুক্ত ছোট ভাই আরিফ বিল্লাহকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। গত ২০২১ সালের ১৬  নভেম্বর জেলার সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়ায় এ ঘটনা ঘটেছিল। মামলাটির দীর্ঘ শুনানি শেষে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালতের বিচারক আতিকুর রহমান ১৪ নভেম্বর বৃহস্পতিবার এ রায় প্রদান করেন।


    রাষ্ট্রপক্ষের আইনজীবি এ্যাড. নিরঞ্জন কুমার ঘোষ সাংবাদিকদের নিকট এ রায়ে সন্তোষ প্রকাশ করলেও । মামলার আসামী পক্ষের আইনজীবি এ্যাড. আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু অসন্তোষ প্রকাশ করেন এবং উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।


    এ মামলার এজাহার সুত্রে জানা যায়,গত ২০২১ সালের ১৬  নভেম্বর জেলার সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়ায় পারিবারিক কলহের জেরে সামান্য ভাত খাওয়াকে কেন্দ্র করে ছোট ভাই আরিফ বিল্লাহ এবং মা হামিদা বেগমের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই রাইস কুকারে লাথি মারলে উপরের অংশ ভেঙ্গে যায়।পরে বড় ভাই শহিদুল ইসলাম  ছোট ভাইয়ের কাছে রাইস কুকার ভাঙ্গার বিষয়ে জানতে চাইলে ছোট ভাই আরিফিবিল্লাহ উত্তেজিত হয়ে বারান্দায় থাকা কাঠের বাটাম দিয়ে বড় ভাই শহিদুল ইসলামের মাথায় আঘাত করে। এতে বড় ভাই শহিদুল ইসলাম গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর বড় ভাই শহিদুল ইসলাম মৃত্যুবরন করেন। এঘটনায় শহিদুল ইসলামের স্ত্রী তাসফুরা আক্তার বাদী হয়ে গত ২০২১ সালের  ২০ নভেম্বর এ সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায়  নিহত ও দণ্ডপ্রাপ্ত আসামীর বাবা ও মাসহ মোট ২০ জন স্বাক্ষী ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ নভেম্বর, ২০২৪ ১১:০২ পূর্বাহ্ন