বেনাপোল সীমান্তে নারী-পুরুষ-শিশুসহ ৬ জনকে আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২৪ ০৯:২৬ পূর্বাহ্ন

বেনাপোল সীমান্তে নারী-পুরুষ-শিশুসহ ৬ জনকে আটক করেছে বিজিবি

বেনাপোলের ধান্যখোলা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এর মধ্যে তিন জন পুরুষ, দুই জন নারী ও এক জন শিশু। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যার সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার মাটাইন গ্রামের আনন্দ সূত্রধর (৫৩), প্রসেনজিৎ সূত্রধর(২৮), ভানু রানী(৪৬), প্রীতি সূত্রধর(২০)। নড়াইল জেলার নড়াইল উপজেলার ধুন্দা গ্রামের আব্দুল জব্বার(২৯) ও একই উপজেলার বড়কালীন গ্রামের রিনা খাতুন(৪৫)।

বিজিবি জানায়, গোপন খবরে তারা জানতে পারেন কয়েকজন নারী-পুরুষ ধান্যখোলা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাবে। এমন খবরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে ধান্যখোলা বিজিবির ক্যাম্পের একটি দল  ধান্যখোলা গ্রামের পূর্বপাড়া নামক স্থানে অবস্থান করেন। এসময় ৬ বাংলাদেশি ভারত সীমান্তের দিকে যাওয়ার সময় তাদের ধাওয়া করে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

১৪ নভেম্বর, ২০২৪ ০৯:২৬ পূর্বাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

১৪ নভেম্বর, ২০২৪ ০৯:২৬ পূর্বাহ্ন