শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে ৪৭ আইন কর্মকর্তা নিয়োগ, যোগদান করেননি ৩ আইনজীবী  

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১৪ নভেম্বর, ২০২৪ ০৮:১৭ পূর্বাহ্ন

    মানিকগঞ্জে ৪৭ আইন কর্মকর্তা নিয়োগ, যোগদান করেননি ৩ আইনজীবী  

    ফ্যাসিস্ট আওয়ামীগ সরকারের দুঃসাশনামলে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তাকে প্রত্যাহার করে  মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৪৭ জন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে অন্তবর্তী কালীন সরকার। নবনিযুক্তদের মধ্যে ৩ আইনজীবি বুধবার (১৩ নভেম্বর) পর্যন্ত জেলা ম্যাজিস্ট্রেট  এর নিকট যোগদান পত্র দাখিল করেননি। 

    জানাগেছে, গত ১০ নভেম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনু বিভাগের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ আদেশ দেওয়া হয়। 

    নবনিযুক্ত আইন কর্মকর্তাদের মধ্যে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পেয়েছেন এ এফ এম নুরতাজ আলম বাহার। তিনি দৈনিক দিনকালের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। এছাড়া তিনি  বাংলাদেশ টেলিভিশন, দৈনিক ইনকিলাব ও দৈনিক আমার দেশ পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৩ সালের ১৯ এপ্রিল মানিকগঞ্জ আইনজীবী সমিতিতে যোগদান করেন। 

    এছাড়া মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পি পি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ হুমায়ুন কবির। তিনি ২০০৪ সালে মানিকগঞ্জ আইনজীবী সমিতিতে যোগদান করেন। 

    এদিকে, নিয়োগকৃতদের মধ্যে সিনিয়র আইনজীবী মেজবাউল হক মেজবাহ, একেএম কায়সার ও কামরুন নাহার সেতু এই রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের নিকট যোগদান পত্র দাখিল করেননি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ নভেম্বর, ২০২৪ ০৮:১৭ পূর্বাহ্ন