শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জন গ্রেফতার, ৪ লক্ষ টাকা জরিমানা 

    রাজবাড়ী প্রতিনিধি

    ১৪ নভেম্বর, ২০২৪ ০৮:০৮ পূর্বাহ্ন

    যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জন গ্রেফতার, ৪ লক্ষ টাকা জরিমানা 

    যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের সময় বালু সিন্ডিকেটের ৪ সদস্যকে  হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

    মঙ্গলবার (১২ নভেম্বর)  বিকেল সাড়ে ৫ টার দিকে শিবালয় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ফয়জ উদ্দিনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

    গ্রেফতারা হলো নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িপাড়া গ্রামের হারুন জমাদ্দারের ছেলে  মোঃ লিটন জমাদ্দার ( ৩০), ও দাউদ মোল্লার ছেলে নূর মোহাম্মদ মোল্লা (৩৬), শিবালয় উপজেলার অন্বয়পুর গ্রামের হানিফ মল্লিক এর ছেলে  মোহাম্মদ সাইদুল ইসলাম (৩৭) ও শফিকুল ইসলাম এর ছেলে রুবেল আহমেদ (৩৫)।

    প্রচলিত আইন অমান্য করে পদ্মা যমুনার মোহনা উচ্চ ক্ষমতা সম্পন্ন কাটার মেশিন দিয়ে বালু উত্তোলনের অপরাধে অভিযুক্তদের ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

    শিবালয় সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়েজ উদ্দিন জানান, পদ্মা যমুনায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। 
    অভিযানে সাংবাদিক আবুল কালাম আজাদ সেন্টুসহ গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ নভেম্বর, ২০২৪ ০৮:০৮ পূর্বাহ্ন