শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উপদেষ্টা নিয়োগ সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার : মির্জা ফখরুল

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ নভেম্বর, ২০২৪ ০৭:৫৩ পূর্বাহ্ন

    উপদেষ্টা নিয়োগ সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার : মির্জা ফখরুল

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে কাকে নিয়োগ দেয়া হবে সেটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার- এ ব্যাপারে বিএনপির কোনো বক্তব্য নেই। 

    সাম্প্রতিক ৩ উপদেষ্টা নিয়োগ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘প্রধান উপদেষ্টা অত্যন্ত বিচক্ষণ, মেধাবী এবং যোগ্য মানুষ। তিনি যাকে প্রয়োজন মনে করবেন তাকেই উপদেষ্টা হিসেবে নিয়োগ করবেন। তবে বিএনপির পরামর্শ থাকবে,এ ব্যাপারে যেন তাঁরা সতর্ক থাকেন,এই নিয়োগে যেন বিতর্কিত কাউকে না নেয়া হয় বা কোনো বৈষম্য না রাখা হয়। এ ব্যাপারে ভুল হয়ে থাকলে তাঁরাই সেটা সংশোধন করবেন বলে আমরা আশা করি।’

    বিএনপি মহাসচিব বুধবার ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। 

    এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপি সভাপতি শরীফ হোসেন,সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ উপস্থিত ছিলেন।

    দ্রব্যমূল্য কোনো কোনো ক্ষেত্রে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটা নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের বেশি গুরুত্ব দেয়া উচিৎ। শুধু রাজনৈতিক সংষ্কার নয় অর্থনৈতিক সংস্কারের ব্যাপারেও সরকারের উচিৎ হবে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।

    সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব নাকচ করে দিয়ে তিনি বলেন, এই প্রস্তাব আমরা দলগতভাবে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছি। তিনি বলেন, বিগত স্বৈরাচারী শাসনামল যে ১৭ বছরের গার্বেজ রেখে গেছে তা ১৭ দিনে বা ১৭ মাসে পরিষ্কার করা সম্ভব নয়, এতে সময় লাগবে। এজন্য অধৈর্য্য না হওয়ার পরামর্শ দিয়ে ধৈর্য্য ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। 

    তিনি বলেন, তবে সবগুলো সংস্কারের কাজ হাতে নেয়ার প্রয়োজন এই সরকারের নেই। সেগুলো আগামী নির্বাচনের মাধ্যমে আসা পার্লামেন্ট সম্পন্ন করবে। তবে এই সরকারের দায়িত্ব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও কারচুপিমুক্ত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা।

    এর আগে বিএনপি মহাসচিব ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জুলাই গণঅভ্যুত্থানের শেষ দিকে গত ৪ আগস্ট বিএনপির এই জেলা কার্যালয় আওয়ামী লীগ-যুবলীগের সন্ত্রাসীরা আগুনে ভস্মিভূত করে বলে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জানান।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর