সেনাবাহিনী প্রধানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন

সেনাবাহিনী প্রধানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো মঙ্গলবার সেনাসদরে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক ও দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে তারা সামরিক সহযোগিতা বৃদ্ধি, যৌথভাবে হাসপাতাল নির্মাণ ও পরিচালনার মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ ও সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষনার্থী বিনিময়ের উপর আলোকপাত করেন।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, স্পেশাল ফোর্সেস অভিযান ইত্যাদি বিষয়ে যৌথ মহড়া পরিচালনার উপর গুরুত্বারোপ করেন।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

১৩ নভেম্বর, ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

১৩ নভেম্বর, ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন