৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে পাইকগাছার কপিলমুনিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩ টায় কপিলমুনি, হরিঢালী ও লতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কপিলমুনি বাজার ধান্যচত্বর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ১নং হরিঢালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ ইমামুল ইসলামের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক সরদার তোফাজ্জেল হোসেন, ২নং কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সরকার ও ৩ নং লতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু মুছা সরদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আঃ মজিদ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,পাইকগাছা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, ২নং কপিলমুনি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আনারুল ইসলাম, ৩নং লতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমিনুল ইসলাম (বাহার)। এছাড়া উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, পাইকগাছা উপজেলাসহ কপিলমুনি, হরিঢালী, লতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
পাইকগাছা, খুলনা প্রতিনিধি
১২ নভেম্বর, ২০২৪ ০৯:৩৬ পূর্বাহ্ন