জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্তিতে কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির আনন্দ সমাবেশ 

পাইকগাছা, খুলনা প্রতিনিধি

১১ নভেম্বর, ২০২৪ ০৯:৩৪ পূর্বাহ্ন

জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্তিতে কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির আনন্দ সমাবেশ 

পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্তিতে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আনন্দ সমাবেশের আয়োজন করা হয়। কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি জগন্নাথ সানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমবায় কর্মকর্তা (যুগ্ম নিবন্ধক) মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দিন, সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা এফএম সেলিম আখতার, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির। 

দেবব্রত কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সভাপতি হিরামন মন্ডল, সাধারণ সম্পাদক শিবপদ নাথ ও ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন। 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১১ নভেম্বর, ২০২৪ ০৯:৩৪ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১১ নভেম্বর, ২০২৪ ০৯:৩৪ পূর্বাহ্ন