ভারতে পালানোর সময় বেনাপোলে আওয়ামী লীগ নেতা আটক

বেনাপোল প্রতিনিধি

১১ নভেম্বর, ২০২৪ ০৯:২৭ পূর্বাহ্ন

ভারতে পালানোর সময় বেনাপোলে আওয়ামী লীগ নেতা আটক

বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আলফাজ উদ্দিন (৫৭) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যার পর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।
আটক আলফাজ উদ্দিন কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপিনাথপুর গ্রামের এবাদত হোসেনের ছেলে। তিনি সাতক্ষীরার সদর থানার একটি হত্যা মামলার আসামি। গত ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় থানায় মামলা হয়। যার নম্বর- ৫২।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া ও বেনাপোল আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, তাদের কাছে আগে থেকেই গোপন খবর ছিল সাতক্ষীরার কলারোয়া থানায় হত্যা মামলার এজাহার ভুক্ত একজন আসামি বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাবে। এমন খবরের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। এসময় ওই আসামি ইমিগ্রেশনের ডেস্কে তার পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য গেলে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন একটি হত্যা মামলা এজাহার ভুক্ত আসামি। এবং কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। 

তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে তাকে কলারোয়ার সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করবে বেনাপোল পোর্ট থানার পুলিশ। 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১১ নভেম্বর, ২০২৪ ০৯:২৭ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১১ নভেম্বর, ২০২৪ ০৯:২৭ পূর্বাহ্ন