শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জের, সংঘর্র্ষে  যুবক নিহত, আহত ১৫

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১০ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ন

    শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জের, সংঘর্র্ষে  যুবক নিহত, আহত ১৫

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন(৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর-গাবতলা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রানীবাড়ি চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত  ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মংলুর সাথে আলমগীরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। সকালে প্রতিপক্ষের লোকজন আমগাছ কাটতে  গেলে বাধা দেন আলমগীরসহ তার ভাইয়েরা। 

    এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহত হন উভয় পক্ষের অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর  করা হয়েছে। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্ততি  চলছে। আসামীদের ধরতে পুলিশী অভিযান চলছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১০ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ন