শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাইবান্ধায় নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত বিশ্বমানের স্কুল ভবনের উদ্বোধন

    গাইবান্ধা প্রতিনিধি

    ১০ নভেম্বর, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ন

    গাইবান্ধায় নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত বিশ্বমানের স্কুল ভবনের উদ্বোধন

    গাইবান্ধায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

    শনিবার (৯ নভেম্বর) দুপুরে গাইবান্ধার নশরৎপুরে এই নবনির্মিত ভবনটির ফলক উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসি নির্বাহী পরিচালক ড. হোসেন জিল্লুর রহমান।

    প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ও গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস সালাম-এর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) রবিউল ইসলাম, গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আসাদুজ্জামান সুবহানী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবীদ অধ্যাপক মাজহারুল মান্নান, গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রশিদ, গণ উন্নয়ন কেন্দ্রের পরিচালক আবু সায়েম জান্নাতুন নুর রিশাত, আনিছুজ্জামান খান বাবু, মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহাজাদা, ডা. শহীদুজ্জামান হারুন, ওয়াজিউর রহমান র‍্যাফেল, নাসরিন সুলতানা রেখা, সাইফুল আলম সাজাদ ও প্রমতোষ সাহা।

    অনুষ্ঠানের প্রধান অতিথি ড. হোসেন জিল্লুর রহমান বলেন, জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজটি হবে দেশের একটি ভিন্নধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান। তিনি প্রত্যাশা করেন এই বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আদর্শ নাগরিক হিসেবে দেশ ও বিদেশে সুনাম অর্জন করবে।

    বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর ব্যবস্থাপনায় ২০ বিঘা জমির উপর নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত বিশ্বমানের এই স্কুলে ২০২৫ সাল থেকে প্লে থেকে ৮ম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি কর্মসূচির উদ্বোধন করা হয়।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১০ নভেম্বর, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ন