শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৯ নভেম্বর, ২০২৪ ০৮:০৮ পূর্বাহ্ন

    শিবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে  কানসাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে কানসাট সোলেমান বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কানসাট ইউনিয়ন বিএনপির আহবায়ক ময়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এরশাদ বিশ্বাস। এতে আরো বক্তব্য রাখেন, কানসাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোফাজ্জুল হক, কানসাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক রুবেল আলীসহ অন্যরা। 

    এছাড়া স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে কানসাট ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আব্বাস বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ রানা টমাস মাস্টার। জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য বিয়েল আলীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী। কানসাট ইউনিয়ন ছাত্রদল নেতা অসীম আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজেরুল ইসলাম, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ ও কানসাট ইউনিয়ন যুবদলের আহবায়ক হারুন অর রশিদ প্রমূখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ নভেম্বর, ২০২৪ ০৮:০৮ পূর্বাহ্ন