শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চালকের মৃত্যু 

    বেনাপোল প্রতিনিধি

    ৯ নভেম্বর, ২০২৪ ০৭:৫৮ পূর্বাহ্ন

    বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চালকের মৃত্যু 

    বেনাপোল বন্দরে দিনেশ চান যাদব (৫২) নামে এক ভারতীয় ট্রাক চালকের স্ট্রোকে মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়। এর আগে গতকাল  বৃহস্পতিবার (৭ নভেম্বর) তিনি ভারত থেকে নিয়ে তুলার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বেনাপোল বন্দরে ২৫ নম্বর শেডে টিটিআই এসিড মাঠে তুলাবোঝাই ট্রাকটি রাখেন। 
    নিহত ট্রাক চালক দিনেশ চাদঁ যাদব ভারতের উত্তর প্রদেশের আহমেদ নগর জেলার জালালপুর এলাকার বাসিন্দা। 


    বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসার পর ভারতীয় এক ট্রাক চালক স্ট্রোক করে আজ সকালে তার মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবীর তরফদারকে জানায়। পরে বন্দর পরিচালক ভারতের পেট্রাপোল বন্দরের ম্যানেজার কমলেশ সাইনি ও পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তীকে বিষয়টি জানান। তবে ধারণা করা হচ্ছে ট্রাকের মধ্যেই তিনি স্ট্রোক করে মারা যান।

    এব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, বন্দরে ভারতীয় একজন ট্রাক চালকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের কাছে ওই ট্রাক চালকের মরদেহ হস্তান্তর করা হবে।


     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ নভেম্বর, ২০২৪ ০৭:৫৮ পূর্বাহ্ন