শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • মেটাভার্সে যাচ্ছে ইউটিউবও

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৩৯ অপরাহ্ন

    মেটাভার্সে যাচ্ছে ইউটিউবও
    মেটাভার্সে যাচ্ছে ইউটিউবও

    ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবের জনপ্রিয়তা প্রতিনিয়ত বেড়েই চলছে। এখন এটি শুধু বিনোদন মাধ্যম নয়, ইউটিউব অনেকের আয়ের অন্যতম উৎসও বটে। এই ভিডিও প্ল্যাটফর্মে ক্রিয়েটররা যেমন নিজেদের ভিডিও নিয়মিত পোস্ট করতে থাকেন। তেমনই আবার সাধারণ মানুষই স্মৃতি ধরে রাখতে বিভিন্ন সময়ে বিভিন্ন পোস্ট করে থাকেন। কন্টেন্ট ক্রিয়েটাররা এখান থেকে মাসে হাজার হাজার টাকা ইনকামও করছে। এবার এই ভিডিও প্ল্যাটফর্মটি মেটাভার্সে পদার্পণ করতে চলেছে।

    সম্প্রতি সংস্থার তরফে সেই ঘোষণা করা হয়েছে। ২০২২ সালেই শুরু হয়ে যাবে ইউটিউব-এর মেটাভার্স যাত্রা। ফেসবুকের পর ইউটিউবও মেটাভার্সে প্রবেশের ঘোষণা করে দিয়েছে। সংস্থাটি জানিয়েছে যে, তারা ওয়েবথ্রি প্রযুক্তি যেমন নন-ফাঞ্জিবল টোকেন বা এনএফটির পরিকল্পনা করছে এবং সেই মোতাবেক কাজও শুরু করে দিয়েছে।

    সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, বøকচেন নির্ভর নন ফাঞ্জিবল টোকেন বা এনএফটি-ও নিয়ে আসা হবে। মেটাভার্সের জন্য ইউটিউবের ভিডিও সিস্টেমও অনেকটা বদলে যাবে। ফলে মেটাভার্স জালিয়াতির সম্ভাবনা কমিয়ে দেবে অনেকটাই। শুধু তাই নয়, ব্যবহারকারীরা এর থেকে অর্থ উপার্জনও করতে পারবেন। এজন্য ইউটিউব ভিডিও এবং গেমিং কনটেন্ট, ডিজিটাল আর্টসহ আরও একধিক নতুন উপায় নিয়ে আসবে। এনএফটি-র মাধ্যমে যে কেউ ছবি, ভিডিও এবং বিভিন্ন আর্টওয়ার্ক কিনতে পারবেন। বøকচেন-ভিত্তিক এনএফটি প্রযুক্তির মাধ্যমে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটররা অর্থ উপার্জনও করতে পারবেন। প্রসঙ্গত, কয়েক দিন আগেই এনডিটি ভিত্তিক একক ডিজিটাল আর্ট ওয়ার্ক কোটি টাকায় বিক্রি হয়েছে।

     




    তথ্য-প্রযুক্তি - এর আরো খবর

    বাংলাদেশের বাজারে নতুন চমক টেকনো স্পার্ক গো ওয়ান

    বাংলাদেশের বাজারে নতুন চমক টেকনো স্পার্ক গো ওয়ান

    ১৫ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৩৯ অপরাহ্ন