শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোলে যুবলীগ নেতা আটক

    বেনাপোল প্রতিনিধি

    ৭ নভেম্বর, ২০২৪ ১০:৫৩ পূর্বাহ্ন

    ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোলে যুবলীগ নেতা আটক

    ভারতে পালিয়ে যাওয়ার সময় ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও একই ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. তাজউদ্দীন (৫৩) কে আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (৬ নভেম্বর ) সকাল ১১ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। যুবলীগ নেতা তাজউদ্দিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭ নম্বর বোরহানউদ্দিন পৌরসভা এলাকার আব্দুল গনির ছেলে।


    আটক তাজউদ্দিন ভোলার সদর থানার বিস্ফোরক মামলার একজন আসামি। গত (২ অক্টোবর) তার বিরুদ্ধে থানায় মামলা হয়। 
    যার মামলা নম্বর-০৪, তারিখ- ০২.১০.২০২৪।  


    বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া ও বেনাপোল (বিজিবি) আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, তাদের কাছে গোপন খবর ছিল ভোলার বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত এক আসামি ( বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাবে। এমন খবরে বেনাপোল ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। এসময় ওই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশন অফিসারের কাছে গেলে  তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। এসময় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদকালে তিনি স্বীকার করেন বোরহানউদ্দিন পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলর ও একই ওয়ার্ড যুবলীগের সভাপতি। এছাড়া তিনি  বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত আসামি। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষ ভোলার সদর থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করবে। 
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৭ নভেম্বর, ২০২৪ ১০:৫৩ পূর্বাহ্ন