শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ৯৯৯ নম্বরে ফোন কলে ভুয়া এসআই আটক

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ ফেব্রুয়ারী, ২০২২ ১০:২৪ অপরাহ্ন

    ৯৯৯ নম্বরে ফোন কলে ভুয়া এসআই আটক
    ৯৯৯ নম্বরে ফোন কলে ভুয়া এস আই আটক

    ১৪ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় একজন নাগরিক ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি ‘মাহমুদ ভ্যারাইটিস ষ্টোর’ নামে একটি দোকানের মালিক। তার দোকান থেকে প্রায় আধা ঘন্টা পূর্বে এক ব্যক্তি আদাবর থানার এস আই পরিচয়ে  আদাবর থানার ওসির নামে বাকিতে চারটি প্লাষ্টিকের চেয়ার নিয়ে যায়। এখন ব্যাক্তিটি আবার এসে চার হাজার টাকা মূল্যের একটি গ্যাসের অটো বার্নার (চুলা) বাকিতে নিয়ে যেতে চাচ্ছে। এরপর ব্যক্তিটির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় কলার এস আই পরিচয় দেয়া ব্যক্তির পরিচিতি নিশ্চিত হওয়ার জন্য ৯৯৯ নম্বরে ফোন করেন।


    কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনষ্টেবল শামীমা মুন্নি । কনষ্টেবল শামীমা তাৎক্ষণিকভাবে কলারের সাথে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কথা বলিয়ে দেয়। আদাবর থানার ওসি জনাব কাজী শাহিদুজ্জামান কলারকে জানান তিনি এ ধরনের কোন ব্যক্তিকে বাকিতে পণ্য ক্রয় করার জন্য পাঠাননি। কলারকে তিনি পরামর্শ দেন কৌশলে সন্দেহজনক ক্রেতাকে আটকে রাখার জন্য এবং অতি দ্রুত একটি পুলিশ টীম ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।


    সংবাদ পেয়ে আদাবর থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পরে আদাবর থানার এস আই মোঃ হোসনে মোবারক ৯৯৯ কে জানান তারা ঘটনাস্থল থেকে পুলিশের এস আই পরিচয়দানকারী মোঃ রাজু (৩৮), পিতা- মৃত নুর উদ্দীন বিশ্বাস, গোপালপুর, কুষ্টিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ১৫ ফেব্রুয়ারী, ২০২২ ১০:২৪ অপরাহ্ন