শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে শহিদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ৬ নভেম্বর, ২০২৪ ০৭:৪৭ পূর্বাহ্ন

    উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে শহিদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদের পরিবার। মঙ্গলবার দুপুরে তথ্য ও সস্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    সাক্ষাৎকালে উপদেষ্টা নাহিদ ইসলাম শহিদ আবু সাঈদের পরিবারের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে শহিদ আবু সাঈদের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

    সাক্ষাতকালে শহিদ আবু সাঈদের পরিবারের সদস্যরা শহিদ আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা নাহিদ ইসলাম ‘শহিদ আবু সাঈদ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠায় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

    সাক্ষাতে শহিদ আবু সাঈদের বড়ো ভাই রমজান আলী, আবু হোসেনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর