শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে সাড়ে ১২ হাজার কৃষকের মাঝে বীজ ও  সার বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৫ নভেম্বর, ২০২৪ ০৯:৩৫ পূর্বাহ্ন

    শিবগঞ্জে সাড়ে ১২ হাজার কৃষকের মাঝে বীজ ও  সার বিতরণ

    ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম বীজ, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১২ হাজার ৬'শ ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। 

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি  অফিসার  নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ অফিসার  ডা. শাহদাৎ হোসেন ও উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, কৃষক-কৃষণীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলায় মোট ১২ হাজার ৬৯০ জন চাষীকে রবি শস্যের এ প্রণোদনা সহায়তা দেয়া হচ্ছে। এর মধ্যে সরিষা ৪ হাজার ১৮০ জন, গম ৭ হাজার ২০০ জন, ভূট্টা ৫০০ জন, চিনাবাদাম ৬০ জন, শীতকালীন পেঁয়াজ ১০০ জন, মসুর ১৮০ জন, খেসারি ৪৫০ জন এবং অড়হড় ২০ জনকে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৫ নভেম্বর, ২০২৪ ০৯:৩৫ পূর্বাহ্ন