শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ডিপিডিসি ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৪২ পূর্বাহ্ন

    ডিপিডিসি ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই
    ডিপিডিসি ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

    ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে নিবন্ধনের মাধ্যমে জমির দলিলের সঠিকতা যাচাইয়ের বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি সম্পাদিত এ সমঝোতা স্মারকের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ও উন্নত গ্রাহক সেবা নিশ্চিতকরণের ক্ষেত্রে একধাপ এগিয়ে গেল ডিপিডিসি।

    এই সমঝোতা স্মারকের আওতায় ডিপিডিসি বিদ্যুৎ সংযোগ প্রদানের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত ডেটাবেইজ থেকে এপিআই এর মাধ্যমে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদনকৃত জমির দলিল ও নামজারির সঠিকতা এবং জমির মালিকের নাম, মিউটেশনের কেস নম্বর, মিউটেশনের বছর, মৌজা, খতিয়ান, দাগ নম্বর, খাজনা প্রভৃতি সম্পর্কিত তথ্য যাচাই করতে পারবে। এবং ভূমি মন্ত্রণালয় ডিপিডিসি’র ডেটাবেইজ থেকে গ্রাহকের বিদ্যুৎ সংযোগের ধরন সম্পর্কিত তথ্য জানতে পারবে।

    ভূমি মন্ত্রণালয়ের পক্ষে প্রদীপ কুমার দাস, অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) (অ.দা.) এবং ডিপিডিসি’র পক্ষে মোঃ আসাদুজ্জামান, উপ-সচিব ও কোম্পানি সচিব, ডিপিডিসি সমঝোতা স্মারকে সই করেন। এসময় ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ, ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান সহ ভূমি মন্ত্রণালয় ও ডিপিডিসি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ১৫ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৪২ পূর্বাহ্ন

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ১৫ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৪২ পূর্বাহ্ন