শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইউএনএইচআর অফিস খোলার বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি : তৌহিদ

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ অক্টোবর, ২০২৪ ০৬:৩২ পূর্বাহ্ন

    ইউএনএইচআর অফিস খোলার বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি : তৌহিদ

    পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বলেছেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের (ইউএনএইচআর)-এর অফিস খোলার বিষয়ে সরকার এখনো কোন সিদ্ধান্ত নেয়নি।

    ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এখনও এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারিনি। একটি আলোচনা হয়েছে মাত্র। আমরা বিষয়টি পর্যালোচনা করছি।’

    পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের পক্ষ থেকে এখানে অফিস খোলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। তবে ‘আলোচনা হয়েছে’।

    তৌহিদ হোসেন আরো বলেন, ঢাকা এ বিষয়ে জাতিসংঘকে অনুমোদন বা অসম্মতি কোনটিই জানায়নি।
    তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে এমন একটি অফিসের প্রয়োজনীয়তা খতিয়ে দেখছি।

    বাংলাদেশে দুই দিনের সফরের দ্বিতীয় দিনে তুর্ক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও অন্যান্য অংশীজনদের সাথে মানবাধিকার বিষয়ক নানা বিষয়ে আলোচনা করেছেন।

    সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আগে হাইকমিশনার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

    যুক্তরাজ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, তিনি ৭ নভেম্বর সেখানে যাবেন এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী হওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ম অনুযায়ী তাকে সহায়তা দেবে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৩১ অক্টোবর, ২০২৪ ০৬:৩২ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৩১ অক্টোবর, ২০২৪ ০৬:৩২ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ৩১ অক্টোবর, ২০২৪ ০৬:৩২ পূর্বাহ্ন