শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঐতিহাসিক পল্টন ট্রাজেডি উপলক্ষে শিবগঞ্জে জামায়াতের সমাবেশ 

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৯ অক্টোবর, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ন

    ঐতিহাসিক পল্টন ট্রাজেডি উপলক্ষে শিবগঞ্জে জামায়াতের সমাবেশ 

    ২৮শে অক্টোবর'২০০৬ পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে  শিবগঞ্জে জামায়াতের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামি শিবগঞ্জ উপজেলার উদ্যোগে কানসাট আম বাজার মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মোঃ সেফাউল মুল্কসভাপতিত্বে

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী নবনির্বাচিত  আমির ড. মাওলানা মোঃ কেরামত আলী বলেন, ১৫ বছরের স্বৈরশাসনের পরে আল্লাহ তায়ালা আমাদেরকে একটি বাংলাদেশ দিয়েছেন,  বাংলাদেশকে আমরা একটি মানবিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই। বিগত দিনে যারা নির্বাচন চায়নি জনগণ তাদের কাছে নির্বাচন চাপায় দিতে চায় না।তিনি আরও বলেন, বিগত ১৫ বছরের চলমান স্বৈরশাসনকে জনগণ এদেশে আবারো দেখতে চাই না। জনগণের সবার অধিকার নিশ্চিত করে সবার কথা বলার সুযোগ রেখে সার্বভৌম বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। জামাতের কর্মীদের সুন্দর বাংলাদেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক এম,পি চাঁপাইনবাবগঞ্জ  জেলা শাকার নায়েবে আমির অধ্যাপক মোঃ লতিফুর রহমান।

    আরও উপস্থিত ছিলেন, মোঃ জাফর আলী,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নায়েবে আমির ও সাবেক শিবগঞ্জ পৌর মেয়র। অধ্যাপক আব্দুল মান্নান শিবগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারিসহ অনেকে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ অক্টোবর, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ন