শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে জামায়াতে ইসলামীর গণ সমাবেশ 

    পিরোজপুর প্রতিনিধি

    ২৯ অক্টোবর, ২০২৪ ১০:১৮ পূর্বাহ্ন

    পিরোজপুরে জামায়াতে ইসলামীর গণ সমাবেশ 

    বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন হত্যা দিবস উপলক্ষে গণ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা  এবং গণতন্ত্র পুনরুদ্ধারে করণীয় বিষয়ে মতামত দেওয়া হয়। 

    সোমবার (২৮ অক্টোবর) জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়েত ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং বরিশাল অঞ্চল টিমের সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী, ইন্দুরকানী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী, বাংলাদেশ জামায়েত ইসলামী পিরোজপুর জেলার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক।

    প্রধান অতিথি এ কে এম ফখরুদ্দিন খান রাযী তার বক্তব্যে প্রধান উপদেষ্টার কাছে  খুনি হাসিনার ফাঁসি চান এবং রাষ্ট্রপতি ইস্যু  দ্রুত সমাধান করে  যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন না দিলে জনগণ আবার রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন। পিরোজপুর জেলা শহরে টাউন ক্লাব মাঠে গণতন্ত্র হত্যা দিবস  উপলক্ষে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ অক্টোবর, ২০২৪ ১০:১৮ পূর্বাহ্ন