শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রামগড় স্থল বন্দরের অবকাঠামো নির্মাণ শীঘ্রই শুরু: নৌপরিবহন প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৩৭ অপরাহ্ন

    রামগড় স্থল বন্দরের অবকাঠামো নির্মাণ শীঘ্রই শুরু: নৌপরিবহন প্রতিমন্ত্রী
    রামগড় স্থল বন্দরের অবকাঠামো নির্মাণ শীঘ্রই শুরু: নৌপরিবহন প্রতিমন্ত্রী

    নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৩ বছরে দেশে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। দেশে রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। শেখ হাসিনার উন্নয়নের রোল মডেল শুধু দেশে নয়; বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তাঁর নেতৃত্ব বিশ্বসভায় স্থান পেয়েছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ দরিদ্র থেকে মধ‍্যম আয়ের দেশে উন্নীত হয়েছে; উন্নত দেশের লক্ষ‍্য নির্ধারণ করা হয়েছে। আগামী ১৩ বছরে বাংলাদেশ বিশ্বে ২০ থেকে ২৫তম অর্থনীতির দেশে পরিণত হবে। এজন‍্য সকলকে ঐক‍্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    প্রতিমন্ত্রী সোমবার খাগড়াছড়ি জেলার রামগড়ে 'রামগড় স্থল বন্দর' নির্মাণের স্থান পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
    অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম‍্যান আলমগীর হোসেন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম‍্যান মংসিপ্রু চৌধুরী ও রামগড় স্থল বন্দর নির্মাণ  প্রকল্পের প্রকল্প পরিচালক সারাহ আলম।

    প্রতিমন্ত্রী বলেন, রামগড় স্থল বন্দর নির্মাণের লক্ষ‍্যে অবকাঠমো নির্মাণের জন‍্য ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। শীঘ্রই এর অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে। তিনি বলেন, রামগড় স্থল বন্দরের নিকট বাংলাদেশ-ভারতের মানুষের স্বপ্ন 'মৈত্রী সেতু' দু'দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। রামগড় স্থল বন্দর  শুধু ব‍্যবসা-বাণিজ‍্য নয়, দু'দেশের সাংস্কৃতিক বন্ধনকে দৃঢ় করবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৩৭ অপরাহ্ন