শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চা বোর্ডের নতুন চেয়ারম্যান এর যোগদান

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ অক্টোবর, ২০২৪ ১১:৪৬ অপরাহ্ন

    চা বোর্ডের নতুন চেয়ারম্যান এর যোগদান

    বাংলাদেশ চা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন এসইউপি,এনডিসি,পিএসসি। যোগদানের পর আজ বৃহস্পতিবার তিনি বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 

    চা বোর্ডের চেয়ারম্যান চা বোর্ডের উন্নয়ন পরিকল্পনা ও সার্বিক বিষয় নিয়ে বাণিজ্য সচিবের সাথে আলোচনা করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এসময়  তাঁকে কর্মক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

    উল্লেখ্য, মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন ১০ জানুয়ারি ১৯৭২ সালে জন্ম গ্রহন করেন। তিনি ২০ ডিসেম্বর ১৯৯১ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে ২৫তম দীর্ঘমেয়াদি কোর্সের সাথে পদাতিক কোরে কমিশন লাভ করেন। সুদীর্ঘ পেশাগত জীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। 

    মেজর জেনারেল শেখ মো: সরওয়ার স্টাফ অফিসার হিসেবে ব্যানব্যাট-১/১৪ এর এ্যাডজুটেন্ট, ৬৫ পদাতিক ব্রিগেড এর ব্রিগেড মেজর, ৫৬ ই বেংগল এর উপ- অধিনায়ক ও অধিনায়ক এবং সেনাসদর, এম এস শাখায় সহকারী এমএস এর দায়িত্ব পালন করেন। 

    এছাড়াও তিনি ইস্ট বেংগল রেজিমেন্ট প্রশিক্ষণ ব্যাটালিয়ন এর ব্যাটালিয়ন কমান্ডার, সদর দপ্তর ৪৪ পদাতিক ব্রিগেড এবং সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড এর কমান্ডার, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এর পরিচালক, আর্মি সিকিউরিটি ইউনিট ও স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকস্ এর কমান্ড্যান্ট এবং সদর দপ্তর লজিষ্টিক এরিয়া ও সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশন এর জিওসি ও এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। 

    প্রশিক্ষক হিসেবে তিনি স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকস্ এর প্রশিক্ষক শ্রেণি-বি এবং বাংলাদেশ মিলিটারী একাডেমিতে প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। 

    ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ, মিরপুর থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর থেকে কৃতিত্বের সাথে এনডিসি সম্পন্ন করেন তিনি। বৈদেশিক প্রশিক্ষণের মধ্যে মালয়েশিয়া হতে কোম্পানী কমান্ডার রণকৌশল কোর্স, আর্মস ফোর্সেস কমান্ড এন্ড স্টাফ কলেজ, সৌদি আরব হতে গ্রাজুয়েশন, কানাডিয়ান ফোর্সেস কলেজ হতে কানাডিয়ান সিকিউরিটি প্রোগ্রাম এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডাইরেক্টর ইনটেলিজেন্স কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। 

    তিনি সফলতার সাথে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আইবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষী হিসেবে ব্যানব্যাট-৭ এর সাথে ইরাক ও কুয়েত এবং ব্যানব্যাট-১/১৪ এর সাথে আইভরিকোস্ট এ প্লানিং অফিসার হিসেবে জাতিসংঘের সদর দপ্তর, নিউইয়র্কে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি সেনবাহিনীর বীরত্বপূর্ণ/সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ সেনা উৎকর্ষ পদকে ভূষিত হন। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর