মঙ্গলবার রুল শুনানির নির্দেশ

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা বহাল

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:১৫ অপরাহ্ন

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা বহাল
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা বহাল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন নিয়ে চেম্বার আদালত দেওয়া স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের জারি করা রুল মঙ্গলবার শুনানি করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাধারণ সম্পাদকের পদ শূন্য থাকবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ (ভার্চুয়াল) আজ সোমবার এ আদেশ দেন।

নিপুণ আক্তারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। জায়েদ খানের পক্ষে ছিলেন ফিদা এম কামাল, এহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি চেম্বার আদালত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন। একইসঙ্গে সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থা জারি করেন।

গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে নির্বাচিত ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে জায়েদ খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের আবেদন করেন প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার। এরপর জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ড।

আপিল বোর্ডের এই সিদ্ধান্ত বাতিলে হাইকোর্টে রিট করেন জায়েদ খান। রিটের শুনানি নিয়ে আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন নিপুণ।

 




সাতদিনের সেরা খবর

বিনোদন - এর আরো খবর

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:১৫ অপরাহ্ন

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:১৫ অপরাহ্ন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:১৫ অপরাহ্ন

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:১৫ অপরাহ্ন

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:১৫ অপরাহ্ন