শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ছাত্রলীগের হামলার স্মৃতি জানালেন চরফ্যাশনের মনির আছলামী

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ অক্টোবর, ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ন

    ছাত্রলীগের হামলার স্মৃতি জানালেন চরফ্যাশনের মনির আছলামী

    ফ্যাসিস্ট আওয়ামীলীগের ছাত্রসংগঠন-ছাত্রলীগের নির্মম নির্যাতনের বর্ণনা দিয়েছেন ভোলা চরফ্যাশনের মনির আছলামী (৩৫) নামের এক ব্যক্তি। তিনি আছলামপুরের মজিবুল হকের পুত্র। নিজের ওপর হামলার বর্ণনা দিয়ে মনির আছলামী বলেন-


    ‘১২/০২/২০১৪  রোজ বুধবার, বিকাল ৪:৩০ মিনিটের সময়, তৎকালীন উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে আমার উপর সুপরিকল্পিত হামলা করে। মৃত্যু নিশ্চিত ভেবে তারা আনন্দে চলে আসে। দীর্ঘ সময়ে ঢাকা পঙ্গু হাসপাতাল সহ ট্রমা সেন্টার, সর্বপরি ঢাকা গ্রীন লাইফ হাসপাতাল ডা: স্যামল দেবনাথ কাছে চিকিৎসা নেই। প্রায় এক বছর বেশি সময় বিছানায় ছিলাম। তখন আমার বড় মেয়ের বয়স তিন বছর, ছোট মেয়ের বয়স দুই মাস। 

    আরও বিভৎস ছবি আছে, যা দিলামনা। ওই সময়ে ঘটনার ভিডিও আছে অনেকের কাছে। কারা জড়িত। জীবনের কঠিন সময়ে একমাত্র সাথী, আমার পরিবার ও এমরান, রাজিব, শাহীন সহ অনেকে। আমার এ লেখা কারো বিরুদ্ধে নয়, রাস্তব তথ্য। ২০০১ থেকে ০৬ পর্যান্ত বিরোধীদল থাকলেও বিএনপি কখনও আঘাত করেনি। তৎকালীন সময়ে একজনের স্বার্থে আমাকে এ পরিস্থিতিতে পড়তে হয়েছে। 
     
    কয়েক দিন আগে উপজেলা বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মালতিয়া ভুঁইয়ার হাটের একটি মিটিংয়ে এই ঘটনার ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। ওই সময়ে যারা আমাকে সবচেয়ে, সাহস শক্তি দিয়ে আগলে রেখেছেন, আমি আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। 

    হামলার আগে ও পরে, অনেকে শুধু, আমার এ হামলার বিষয়টি জানেন। এর বাহিরের ও কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে আমাকে, যা কাছের মানুষই জানে। তারপরও আমার কারো প্রতি রাগ-ক্ষোভ ঘৃণা নেই। রাজনৈতিক হানাহানি দখলদার মুক্ত, সুন্দর একটি পরিবেশ চাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক।’ 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৪ অক্টোবর, ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ন