শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রধান উপদেষ্টার সাথে মার্কিন চার্জ দ্য’অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ অক্টোবর, ২০২৪ ০৯:৪৬ পূর্বাহ্ন

    প্রধান উপদেষ্টার সাথে মার্কিন চার্জ দ্য’অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

    মার্কিন দূতাবাসের চার্জ দ্য’অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

    তারা পারস্পরিক সার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং অধ্যাপক ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাম্প্রতিক বৈঠকের সময় আলোচিত মূল বিষয়গুলোর অগ্রগতির ওপর আলোকপাত করেন।

    বৈঠকে হেলেন লাফেভ প্রধান উপদেষ্টাকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলে অবহিত করেন এবং সফর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।

    অধ্যাপক ইউনূস এ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোর বিষয়ে কথা বলেন।

    তিনি বলেন, ছয়টি প্রধান সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে এবং তারা দেশের অংশীজনদের সঙ্গে পরামর্শ করবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর