শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শেখ রিয়াজ উদ্দিন রানার সহযোগিতায় অসহায় শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরণ

    পিরোজপুর প্রতিনিধি

    ২৩ অক্টোবর, ২০২৪ ১০:৩৪ পূর্বাহ্ন

    শেখ রিয়াজ উদ্দিন রানার সহযোগিতায় অসহায় শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরণ

    পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার এক মেধাবী শিক্ষার্থীকে উই কেয়ার পিরোজপুর এর সহযোগিতায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানার নিজস্ব অর্থায়নে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
    মঙ্গলবার (১৫ অক্টোবর) শেখ রিয়াজ উদ্দিন রানার নিজস্ব বাসবভনে এ শিক্ষা সামগ্রী ও পড়ালেখার খরচ বহন করার জন্য অর্থ বিতরণ করা হয়।

    শিক্ষা সামগ্রী প্রাপ্ত শিক্ষার্থী বলেন, আমি এস এস সি পরীক্ষায় ৪.৭২ পেয়ে ভান্ডারিয়া সরকারি কলেজে ভর্তি হয়েছি। আমার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হওয়ার কারনে লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছিল। আমার লেখাপড়া বন্ধ হওয়ার খবর সামাজিক সংগঠন উই কেয়ার পিরোজপুর জানতে পেরে রানা ভাইয়ের মাধ্যমে আমার বইখাতা ক্রয় ও লেখাপড়ার খরচ বহনের জন্য কিছু টাকা প্রদান করেন। 
     আমি সামাজিক সংগঠন উই কেয়ার ও রানা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি।


    উই কেয়ার পিরোজপুর এর সদস্য বায়জিদ হাসান বলেন, মাধ্যমিকের পরে এদেশের ৩৭ শতাংশ শিক্ষার্থীরা অর্থের অভাবে ঝড়ে পড়ে। শিক্ষা যদি জাতি তথা দেশের মেরুদন্ড হয় এই ঝড়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়ীত্ব। সেই প্রেক্ষিতে আমরা উই কেয়ার সংগঠনের মাধ্যমে অর্থের অভাবে লেখাপড়া বঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে নিয়ে আমাদের এ প্রচেষ্টা।

    শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, এমন সামাজিক কর্মকান্ডগুলো করতে আমার ভাল লাগে এবং দিনশেষে আমি আত্মতৃপ্তি পাই। ইতিপূর্বে  আমি  এমন অনেক কাজ করেছি। আগামীতে দেশ ও মানুষের কল্যানে এমন অনেক কাজ করতে চাই। শেষে শেখ রিয়াজ উদ্দিন রানা উই কেয়ার এর সকল সদস্যদের এমন ভাল কাজের সাথে থাকতে এবং ভাল কাজ করার জন্য উপদেশ দেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ অক্টোবর, ২০২৪ ১০:৩৪ পূর্বাহ্ন