শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নানা আয়োজনে কৃষিবিদ দিবস পালন

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৫৯ পূর্বাহ্ন

    নানা আয়োজনে কৃষিবিদ দিবস পালন
    নানা আয়োজনে কৃষিবিদ দিবস পালন

    নানা আয়োজনের মধ্য দিয়ে রোববার (১৩ ফেব্রুয়ারি) কৃষিবিদ দিবস পালন করেছেন কৃষিবিদরা। কৃষির গবেষণার গুরুত্ব অনুধাবন করেই  ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে এক সমাবর্তন  অনুষ্ঠানে কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার ঘোষণা দেন।
    দিনটি স্মরণীয় করে রাখতে ২০১১ সাল থেকে প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদ দিবস হিসেবে পালন করেন কৃষিবিদরা।

    এ উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রোববার সকাল ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

    পরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি কৃষিবিদ হামিদুর রহমানের সভাপতিত্বে ও ডঃ মোঃ আওলাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যালামনাই এসোসিয়েশনের সহসভাপতি কৃষিবিদ রেজোয়ানুল ইসলাম মুকুল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ডঃ জাকির হোসেন, বাউরেস এর পরিচালক প্রফেসর ডঃ আবু হাদি নুর আলী খান, শিক্ষক সমিতি সাধারন সম্পাদক প্রফেসর ডঃ গোলাম ফারুক, বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট এর মহাপরিচালক ডঃ দেবাশিষ সরকার, বাংলাদেশ আনবিক কৃষি গবেষনা ইনষ্টিটিউট এ মহাপরিচালক ডঃ মির্জা মোফাজ্জল করিম, কৃষি ক্যাডার এসোসিয়েশনের সভাপতি মোয়াজ্জেম হোসেন, বিএডিসি কৃষিবিদ সমিতির সাধারন সম্পাদক কৃষিবিদ প্রদিপ চন্দ্র।

    আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। ব্রিটিশ আমলে  জমি ছিল প্রচুর কিন্তু উৎপাদন হতো কম। বেশির ভাগ ফসলের চাষ হতো স্থানীয় পদ্ধতিতে এবং অনুন্নত জাতের বীজ দিয়ে। ফলে উৎপাদন কম হতো, খাবারের জন্য মানুষের হাহাকার লেগেই থাকত।

    বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব ভালো করেই জানতেন, কৃষিপ্রধান বাংলাদেশে কৃষির  ব্যতিরেকে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। কৃষির উন্নয়নে প্রয়োজন কৃষিবিদদের গবেষণা।

    কিন্তু ঐসময় কৃষিবিদগনকে স্নাতক ডিগ্রি নিয়ে চাকুরী ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে যোগদান করতে হতো। সে সময় চিকিৎসক এবং প্রকৌশলীরা প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে যোগদান করতেন। ফলে মেধাবী ছাত্ররা মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতো। চিকিৎসক এবং প্রকৌশলীদের মত কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার দাবি উঠেছিল স্বাধীনতার আগেই। স্বাধীনতার পর তৎকালীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু)র নেতৃত্বে বিশেষ করে তৎকালীন বাকসুর সাধারণ সম্পাদক ডঃ আব্দুর রাজ্জাক সাহেব এর নেতৃত্বে কৃষিবিদদের এ দাবি অব্যাহত থাকে।

    তারা বলেন, কৃষিবিদদের প্রথম শ্রেণীর পদমর্যাদা আদায়ের অগ্রনায়ক ছিলেন বাকসুর সাবেক জিএস কৃষিমন্ত্রী বরেন্য কৃষিবিদ ডঃ আব্দুর রাজ্জাক এমপি। তারপর থেকেই মেধাবী শিক্ষার্থীরা কৃষি শিক্ষা গ্রহণে আগ্রহী হয়। কৃষি শিক্ষার মাধ্যমে কৃষি উন্নয়ন তথা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ দেশের অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা পালন করতে সক্ষম হয়।

    বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ভিশনারী নেতৃত্বের যাদুকরি স্পর্শে ও কৃষিবিদদের গবেষণা ও সম্প্রসারণ কর্মসুচির কারণে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের ‘রোল মডেল’এ পরিনত হয়েছে। খাদ্যে স্বয়ং সম্পূর্নতা অর্জন ও খাদ্য রপ্তানিকারক দেশের তালিকাভুক্ত হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৫৯ পূর্বাহ্ন

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৫৯ পূর্বাহ্ন