শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের ৪জন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২২ অক্টোবর, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ন

    শিবগঞ্জে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের ৪জন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সনাতন হিন্দু ধর্মাবলম্বী এক পরিবারের ৪ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রবিবার দিবাগত রাত ১১টায়  ওই ৪জন ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় শিবগঞ্জ উপজেলার কানসাট বাগদূর্গাপুর মাঠে অনুষ্ঠিত তাফসির মাহফিলে মুফতি আমির হামজা কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। 

    ইসলাম ধর্ম গ্রহণকারী ওই ৪জন মোবারকপুর ইউনিয়নের নিরালা গুচ্ছগ্রামের আগের নাম শ্রী অসিৎ কুমার , তাঁর বড় ছেলে শ্রী জয় কুমার, ছোট ছেলে শ্রী বিজয় কুমার ও মেয়ে শ্রীমতি বৃষ্টি কুমারী। শ্রী অসিৎ শীলের বর্তমান নাম মো. আব্দুর রহমান(৩৮), বড় ছেলে শ্রী জয় শীলের বর্তমান নাম মোঃ হুজাইফা(১৯), ছোট ছেলে শ্রী বিজয় শীলের বর্তমান নাম মোঃ খালিদুর রহমান(১৬) ও মেয়ে শ্রীমতি বৃষ্টি শীলের বর্তমান নাম মোসাঃ আয়েশা সিদ্দিকা(১১)।

    মো. আব্দুর রহমান জানান, আমি হিন্দু ধর্মাবলম্বী পরিবারে জন্মগ্রহণ করলেও অনেকদিন থেকে ইসলাম ধর্ম আমাকে ভালো লেগেছে। আমি ইসলাম ধর্মগ্রহণ করবো বিষয়টি পরিবারের সাথে আলোচনা করেছি কয়েকবার। আমার পরিবারের ৬জন সদস্যের মধ্যে আমি, মা, স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে। তাদের সাথে আলোচনা করেছি। আমার মা ও স্ত্রী ছাড়া আমি ও আমার ২ ছেলে ও এক মেয়ে আমার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে। আমি আমার সন্তানদের জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করতে বলিনি। সন্তানদের ইচ্ছায় তারা আমার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।

    তিনি আরো বলেন, আমি আমার স্ত্রী ও মা অনেক বুঝিয়েছি। তাঁরা আমার সাথে আসেনি। আশা করছি আল্লাহর রহমতে তারও ইসলামের পথে আসবে। 

    তিনি বলেন, ইসলাম একটি শান্তির ধর্ম। এই ধর্ম একমাত্র মুক্তি দিতে পারে। তাই আমি ও আমার ৩ সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনাদের সকলের সহযোগিতা চাইছি। তিনি আরো জানান বর্তমানে আমরা নি:স্ব। বাড়িঘর নেই। অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। নিরালাা গুচ্ছ   গ্রামের  ১১নং বাড়িটি খালি আছে। যদি আল্লাহ্র ইচ্ছায় প্রশাসন আমাকে ওই বাড়িটি ও আমাদের কর্মসংস্থানের কোন ব্যবস্থা করে দিতেন তবে ভাল হতো। নিরালা গুচ্ছ  গ্রামের প্রায় ২৫/৩০জন নারী পুরুষেরও একই দাবী।  

    এব্যাপারে মোবারকপুর ইউপি সদস্য মাহমুদুল হক হায়দারী বলেন এটা আমাদের জন্য সুখবর।  আমার সাধ্য অনুযায়ী তাদের সহযোগিতা করবো।  শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো; আফতাবুজ্জামান আল  ইমরান বলেন ঘটনাটি  আমার জানা ছিল না। কেবল জানলাম। তদন্ত করে দেখবো। সত্যি তারা ইসলাম ধর্ম গ্রহন করে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহন পূর্বক সব ধরনের সহযোগিতা করা হবে। 

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ অক্টোবর, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ন