শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চুপ্পু সাহেব মিথ্যাচার করে নিজ শপথ ভঙ্গ করেছেন: ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

    নিজস্ব প্রতিবেদক

    ২২ অক্টোবর, ২০২৪ ০৯:৩৫ পূর্বাহ্ন

    চুপ্পু সাহেব মিথ্যাচার করে নিজ শপথ ভঙ্গ করেছেন: ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

    ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, শেখ হাসিনারন পদত্যাগের দালিলিক প্রমাণ নেই বলে রাষ্ট্রপতি চুপ্পু সাহেব পুরো দেশবাসির সাথে প্রকাশ্যে মিথ্যাচার করেছেন এবং সেই সাথে তিনি তার শপথ ভঙ্গ করেছেন। রাষ্ট্রের অভিভাবক হিসেবে প্রকাশ্য মিথ্যাচার ও শপথ ভঙ্গ করে তিনি আর তার পদে থাকতে পারে না। অবিলম্বে আমরা তার পদত্যাগ দাবি করছি।

    মাওলানা ইমতিয়াজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যেশে বলেন, আপনাদের সাথে পুরো দেশের ১৮ কোটি মানুষের ম্যান্ডেট রয়েছে। আপনারা দুর্বল নন। আপনারা আরও কঠোর হোন। ফ্যাসিবাদ নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার নাগালে রাখুন। সিন্ডিকেটের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনা করুন। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিন।

    সোমবার বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আগামি ৯ নভেম্বর জাতীয় সিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রস্ততি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এতে আরও বক্তব্য কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা মাকসুদুর রহমান, এম এম শোয়াইব, এডভোকেট মনির হোসাইন, জিয়াউল আশরাফ, আবু সুফিয়ান নোমান প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর