শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও বিশেষ দূতের সাভার-আশুলিয়ায় পোশাক শিল্প পরিদর্শন

    নিজস্ব প্রতিবেদক

    ২১ অক্টোবর, ২০২৪ ০৯:২৬ পূর্বাহ্ন

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও বিশেষ দূতের সাভার-আশুলিয়ায় পোশাক শিল্প পরিদর্শন

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) এ হাফিজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উভয়ে রোববার সাভার ক্যান্টনমেন্টের শিল্প নিয়ন্ত্রণ সেল পরিদর্শন করেছেন।

    এ সময় সাভারের জিওসি এবং তার স্টাফবৃন্দ শিল্পখাতের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চ্যালেঞ্জ এবং বিদ্যমান স্থিতিশীলতা বজায় রাখতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে তাদের ব্রিফ করেন।

    বিশেষ সহকারী ও বিশেষ দূত দুটি কারখানা পরিদর্শন করেন। এসময় তারা শ্রমিকদের সাথে কথা বলেন এবং মালিক ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

    এছাড়া তারা জোন কন্ট্রোল সেল পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর