প্রধান উপদেষ্টা চিকিৎসা শেষে পুনরায় কাজে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৪ ১২:০৭ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা চিকিৎসা শেষে পুনরায় কাজে ফিরেছেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা শেষে পুনরায় কাজে ফিরেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ত্বকের ছোট চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সামরিক হাসপাতালে যান। সেখানে তার ত্বকের একটি ছোট ক্ষত অপসারণ সফলভাবে সম্পন্ন করা হয়।

প্রেস সচিব জানান, চিকিৎসা শেষে প্রধান উপদেষ্টা আজ শুক্রবার সকালে পুনরায় দায়িত্ব পালন শুরু করেছেন। সংস্কারের লক্ষ্যে চলমান সংলাপের অংশ হিসেবে ড. ইউনূস আগামীকাল শনিবার বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনায় বসবেন ।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

১৯ অক্টোবর, ২০২৪ ১২:০৭ পূর্বাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

১৯ অক্টোবর, ২০২৪ ১২:০৭ পূর্বাহ্ন