শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হাসিনাকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে ঢাকা : তৌহিদ

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ অক্টোবর, ২০২৪ ১২:০৫ পূর্বাহ্ন

    হাসিনাকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে ঢাকা : তৌহিদ

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে  প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

    পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বিকেলে সাংবাদিকদের বলেন, 'আমরা (পররাষ্ট্র মন্ত্রণালয়) এইমাত্র খবর পেয়েছি... আমরা অবশ্যই তাকে (হাসিনাকে)   দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

    বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, 'আমাদের কাছে এক মাস সময় আছে, এ লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ (এই সময়ের মধ্যে) নেব।'

    হাসিনার অবস্থান সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বেসরকারী সূত্র ইঙ্গিত দিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী এখনো নয়াদিল্লিতে রয়েছেন।

    ৫ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের অন্যান্য নেতাদের প্রসঙ্গে হোসেন বলেন, সরকার তাদের বিচারের মুখোমুখি করার ব্যবস্থাও নেবে।

    পুনর্গঠিত আইসিটি আজ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

    আদালত কর্তৃপক্ষকে অভিযুক্তদের আটক করে ১৮ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর