শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে সাবেক এমপি ও র‌্যাবের সাবেক ডিজিসহ ১৬ জনের বিরুদ্ধে এজাহার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৭ অক্টোবর, ২০২৪ ১০:১৯ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে সাবেক এমপি ও র‌্যাবের সাবেক ডিজিসহ ১৬ জনের বিরুদ্ধে এজাহার

    চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলকর্মী তোফায়েল আহমেদ মিলনকে হত্যার ঘটনার ৯ বছর পর সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, র‌্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদসহ ১৬ জনকে আসামি করে মামলার এজাহার জমা দেয়া হয়েছে থানায়। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলার এজাহার দেন মিলনের চাচা ও রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা রহমত আলী। পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এজাহারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ওসি এসএম জাকারিয়া। 

    মামলার প্রধান আসামি আব্দুল ওদুদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়াও আসামি করা হয়েছে- সাবেক ইউপি চেয়ারম্যান ও রানিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মহসীন আলী, শ্রমিকলীগ নেতা জাকারিয়া, রানিহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কায়েম, নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক ইসলাম পিন্টু, রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াডন লিডার মোবাশ্বের রহিম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওয়ালিউল ইসলাম ও রানিহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানসহ আরও স্থানীয় কয়েকজন নেতা। 

    এজাহারে উল্লেখ করা হয়, ছাত্রদলকর্মী মিলনকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে ২০১৫ সালের ১৯ নভেম্বর বাড়ি থেকে র‌্যাব সদস্য পরিচয়ে তুলে নেয়া হয়। ১৩ দিন পর ২ ডিসেম্বর তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। সদর মডেল থানার ওসি এস এম জাকারিয়া বলেন, মামলার আবেদন গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণসহ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৭ অক্টোবর, ২০২৪ ১০:১৯ পূর্বাহ্ন