শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারতে পালানোর সময় শেরপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক বেনাপোলে আটক

    বেনাপোল প্রতিনিধি

    ১৭ অক্টোবর, ২০২৪ ১০:১৬ পূর্বাহ্ন

    ভারতে পালানোর সময় শেরপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক বেনাপোলে আটক

    ভারতে পালানোর সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক ওই নেতার নাম চন্দন কুমার পাল (৭১)। তিনি শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আটক  চন্দন কুমার পাল শেরপুর জেলা সদরের পুরাতন গোহাটি গ্রামের দ্বিজেন্দ্র চন্দ্রের ছেলে।

    ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে তিনি পাসপোর্টে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়।তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে। মামলা নম্বর-০৯, তারিখ ১২/০৮/২০২৪ইং।আটকের পর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।সেখান থেকে শেরপুর সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করা হবে। 

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ ভূয়া জানান, তাদের কাছে গোপন খবর ছিল শেরপুর জেলা আ'লীগের সাধারণ সম্পাদক এ পথ দিয়ে ভারতে পালিয়ে যাবে।পরে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ এবং আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপনে ইমিগ্রেশনের মধ্যে ওত পেতে থাকে। পরে তার পাসপোর্টে এক্সিট সিলের জন্য ইমিগ্রেশনে গেলে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি শেরপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করেন। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৭ অক্টোবর, ২০২৪ ১০:১৬ পূর্বাহ্ন