শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে আইএফআইসি ব্যাংকের আলোচনা সভা

    পিরোজপুর প্রতিনিধি

    ১৭ অক্টোবর, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ন

    পিরোজপুরে আইএফআইসি ব্যাংকের আলোচনা সভা

    পিরোজপুর  আইএফআইসি ব্যাংকের আয়োজনে “আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ” শীর্ষক গণআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিকাল ৫ টায় পিরোজপুর সদর উপশাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় ব্যাংকিং সেবা ও আর্থিক স্বাক্ষরতার মাধ্যমে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা ব্যাংকের বিভিন্ন সেবা ও সুবিধাসহ ভবিষ্যৎ সুরক্ষার জন্য আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন।

    সভায় বক্তরা আরও বলেন আইএফআইসি ব্যাংক বর্তমানে দেশের সবচেয়ে বড় ব্যাংকিং নেটওয়ার্ক, যার ১৪০০-এরও বেশি শাখা রয়েছে। সরকার এই ব্যাংকে ৩২.৭৫% অংশীদারিত্ব নিয়ে পরিচালনা করছে এবং ব্যাংকটি বিগত ৪৮ বছর ধরে জনগণের সেবা দিয়ে আসছে।"

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিরোজপুর ব্রাঞ্চ ম্যানেজার  মোঃ কামাল হোসেন। বক্তব্য রাখেন প্রসেনজিৎ সরকার লোন অফিসার, এবং মোঃ ওয়াহিদুর রহমান, মার্কেটিং অফিসার আইএফআইসি ব্যাংক পিরোজপুর ব্রাঞ্চ।  এসময়  আইএফআইসি ব্যাংকের গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসান শাহরিয়ার বনি, অফিসার ইনচার্জ সদর উপশাখা আইএফআইসি ব্যাংক পিরোজপুর।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৭ অক্টোবর, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ন