গাইবান্ধা শহর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

গাইবান্ধা প্রতিনিধি

১৬ অক্টোবর, ২০২৪ ০৮:৫০ পূর্বাহ্ন

গাইবান্ধা শহর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

‘গাইবান্ধা পৌরবাসীর অঙ্গীকার-শহর রাখবো পরিস্কার’- এ স্লোগানকে সামনে রেখে পৌরশহরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।   


জেলা প্রশাসন ও পৌরসভা ও আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম যৌথভাবে এ অভিযানের আয়োজনে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ-এর নেতৃত্বে পৌরপার্কে স্বাধীনতার বিঝয় স্তম্ভ চত্বর হতে এ অভিযান শুরু হয়। এ পরিচ্ছন্নতা অভিযানে গাইবান্ধার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রোভার স্কাউট ও ছাত্র প্রতিনিধিসহ চার শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। 


পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপরিচালক মো. শরিফুল ইসলারেম সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন শিক্ষাবিদ ও সাহিত্যিক মাজহারউল মান্নান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা জামায়াতের আমীর আব্দুল করিমসহ জেলা ও সদর উপজেলা প্রশাসনসহ পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ব্র্যাক প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।  


উদ্বোধন কালে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, শহর সুন্দর ও পরিচ্ছন্ন এবং যানজটমুক্ত রাখতে নাগরিকরদে দায়িত্বশীল ভূমিকার বিকল্প নেই। নিজের শহরকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন রাখতে প্রত্যেক পৌরবাসীকে উদ্যোগী হতে হবে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৬ অক্টোবর, ২০২৪ ০৮:৫০ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৬ অক্টোবর, ২০২৪ ০৮:৫০ পূর্বাহ্ন