শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৬ অক্টোবর, ২০২৪ ০৮:৪৭ পূর্বাহ্ন

    গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

    ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ পালন উপলক্ষে র‍্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও অনুশীলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


    মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের সহযোগিতায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কর্মসূচী প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সায়হান আলী সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মওদুদ আহমেদ। হাত ধোয়া প্রদর্শনী ও অনুশীলন পরিচালনা করেন প্রজেক্ট অফিসার মো. সাইফুল ইসলাম, প্রধান প্রশিক্ষক আজরিমা মেধা। এতে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের যুব প্রধান জেসমিন চৌধুরীসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। এসময় জেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা এবং এনজিও কর্মীরা উপস্থিত ছিলে। দিবসটি উপলক্ষে একটি র‍্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

    জেলা প্রশাসক তঁার বক্তব্যে বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। হাত ধোয়া ছাড়া যে কোন খাবার গ্রহণ করলে এটা শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তাররোধ করার বিষয়ে সচেতনতা তৈরিতে সকলকে উদ্যোগী হতে হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ অক্টোবর, ২০২৪ ০৮:৪৭ পূর্বাহ্ন