শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আমতলীতে স্বেচ্ছাশ্রমে কাঠের পুল নির্মানের উদ্বোধন

    সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি

    ১৫ অক্টোবর, ২০২৪ ০৭:৪৮ পূর্বাহ্ন

    আমতলীতে স্বেচ্ছাশ্রমে কাঠের পুল নির্মানের উদ্বোধন

    বরগুনার আমতলীর হলদিয়া ইউনিয়নের হলদিয়া বাজার সংলগ্ন চাওড়া খালের লোহার সেতু ধসে  মাইক্রোসহ খালে পরে ৯ জনের মর্মান্তিক মৃত্যুর স্থলে ইউনিয়ন বাসীর চলাচলাচলের সুবিধার জন্য স্বেচ্ছাশ্রমে একটি কাঠের পুল নির্মানের উদ্বোধনী সভা সোমবার সকাল ১১ টায় হলদিয়া বাজারে অনুষ্ঠিত হয়। 

    গত ২২শে জুন বিয়ের অনুষ্ঠানে কনে পক্ষের অতিথিসহ যাত্রাকালে হলদিয়া বাজার সংলগ্ন চাওড়া খালের সেতু ধসে মাইক্রোসহ খালে পরে ৯ যাত্রী নিহত হয়। সেতুটি ধসের পর হলদিয়া ইউনিয়ন বাসীর কষ্ট লাঘবের কথা বিবেচনা করে হলদিয়া ইউনিয়নের বিষিষ্ট সমাজসেবক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মকবুল আহম্মেদ খানের উদ্যোগে ২০০ মিটার প্রস্থের একটি কাঠের সেতু নির্মানের উদ্যোগ নেওয়া হয়। 

    এ উপলক্ষে আজ সোমবার সকাল ১১ টায় হলদিয়া বাজার মাঠে এক উদ্বোধনী সভা ও দোয়ার আয়োজন করা হয়। সমাজসেবক মোঃ নান্নু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীঅফিসার মুহাম্মদ আশরাফুল আলম। সভায় বিশেষ অতিথির উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন সেতু নির্মানের উদ্যোক্তা  বিশিষ্ঠ সমাজসেবক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কবুল আহম্মেদ খান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমতলীর সিনিয়র সাংবাদিক জাকির হোসেন,পৌর বিএনপির সদস্য সচিব মোঃ জালাল আহম্মেদ খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিল্টন বিশ্বাস, হলদিয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহসীন মোল্লা, সোহরাব হোসেন মন্টু চৌকিদার, সোহরাব  হোসেন মাষ্টার, বাহাদুর মোল্লা, ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বপন,অহিদুল ইসলাম মোল্লা প্রমুখ।  সভা শেষে প্রধান অতিথি দুটি গাছের খুটি পুতে সেতু নির্মানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ অক্টোবর, ২০২৪ ০৭:৪৮ পূর্বাহ্ন