শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‘পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমেই জনগণের মতামতের মূল্যায়ন করা সম্ভব’

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ অক্টোবর, ২০২৪ ০৭:৪০ পূর্বাহ্ন

    ‘পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমেই জনগণের মতামতের মূল্যায়ন করা সম্ভব’

    ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, প্রচলিত নির্বাচন পদ্ধতির মাধ্যমে অধিকাংশ মানুষের ভোট বা মতামতের কোনো মূল্যায়ন করা হয় না। বিগত দিনে অর্ধ শতাংশের কম ভোট পেয়েও সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে অনেকেই ক্ষমতায় গিয়েছে। ফলে তারা স্বৈরাচারে পরিণত হয়েছে। এমতাবস্থায় সকল জনগণের ভোটের মূল্যায়ন করতে পারলে আগামী দিনে আর কোনো নতুন স্বৈরাচারের জন্ম নিতে পারবে না। আর সংখ্যানুপাতিক পদ্ধতির (পিআর) মাধ্যমেই সকল জনগণের ভোট বা মতামতের মূল্যায়ন করা সম্ভব।

    সোমবার (১৪ই অক্টোবর'২৪) বিকাল ৩টায় লাকসাম পৌর অডিটরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা শাখা আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আরো বলেন, লাকসামে গত ১৫ বছরে কোনো নির্বাচন হয়নি, এখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি। মানুষের সকল প্রকার অধিকারকে হরণ করেছে সাবেক ফ্যাসিস্ট সরকারের সাংসদ। আজ তারা পালিয়ে বেড়াচ্ছে।

    সংগঠনের লাকসাম উপজেলা শাখা সভাপতি মাওলানা ইস্রাফিল মাহমুদ-এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী, যুবনেতা মাওলানা মোরশেদুল আলম, কুমিল্লা জেলা দক্ষিণ শাখা সভাপতি মাওলানা নূরুদ্দীন হামিদী, সেক্রেটারি মাওলানা আহমাদ উল্লাহ খালিদ, ছাত্রনেতা রশীদ আহমাদ রায়হান, মনিরুল ইসলাম, শ্রমিকনেতা নেছার উদ্দিন সুমন, জিল্লুর রহমান, মুহাম্মাদ শাহাদাত হোসাইন। উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ লাকসাম থানা শাখার সভাপতি মাওলানা আবু ইউছুফ, সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মাওলানা জামাল হোসাইন সহ থানা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর