প্রধান বিচারপতির সঙ্গে ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৪ ০৯:৩০ পূর্বাহ্ন

প্রধান বিচারপতির সঙ্গে ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ

সুপ্রিম কোর্টের আইনজীবীদের সাথে আগামী ২০ অক্টোবর সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। 

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী ২০ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সুপ্রিম কোর্ট মূল ভবনের ইনার গার্ডেনে এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার এর সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। 

এ সৌজন্য সাক্ষাতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতে দীর্ঘ অবকাশ শেষে প্রধান বিচারপতির  সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়া এখানে একটি রেওয়াজ।

আইনজীবীরা জানায়, বার ও বেঞ্চের সোহার্দ্য সৃষ্টির ক্ষেত্রে এটি ইতিবাচক ভূমিকা রাখে।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

১৪ অক্টোবর, ২০২৪ ০৯:৩০ পূর্বাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

১৪ অক্টোবর, ২০২৪ ০৯:৩০ পূর্বাহ্ন