শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাজীপুরে ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহত পরিবারের পাশে তারেক রহমান

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ অক্টোবর, ২০২৪ ১১:৩২ অপরাহ্ন

    গাজীপুরে ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহত পরিবারের পাশে তারেক রহমান

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজীপুর জেলায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহিদ পরিবারের সদস্য ও আহতদের পাশে দাঁড়িয়েছেন এবং আর্থিক অনুদান দিয়েছেন।

    ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল রোববার গাজীপুর জেলায় ছাত্র-জনতার আন্দোলনে আত্মাহুতিদানকারি শহিদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন।

    তারেক রহমানের পক্ষ থেকে শহিদ রস্তুম মিয়া, শহিদ আবদুল্লাহ, শহিদ আরিফুল ইসলাম, শহিদ ইলিম হোসেন ও আহত হয়ে চোখ হারানো আনোয়ারের পরিবারের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সেলটির আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন।

    বিকেল ৪টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ি এলাকায় আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট শহিদ ও আহত পরিবারগুলোকে অর্থ সহায়তা দেওয়া হয়।

    এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সেলটির সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা শারিফুল ইসলাম ও রুবেল পারভেজ প্রমুখ।

    এছাড়া আরও উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিক, যুগ্ম আহ্বায়ক নাজমুল, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রায়হান সরকার, মৌচাক ইউনিয়ন বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট কামরুল ও মৌচাক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল দিপু এবং গাজীপুর জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর