শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ধর্মীয় বিষয়ে কোথায় আমাদের থামতে হবে সেটা বুঝা উচিত : তথ্য উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক

    ১১ অক্টোবর, ২০২৪ ০৯:২৪ অপরাহ্ন

    ধর্মীয় বিষয়ে কোথায় আমাদের থামতে হবে সেটা বুঝা উচিত : তথ্য উপদেষ্টা

    তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বা ভালোবাসার একটা সীমা আছে। ধর্মীয় বিষয়ে কখনোই সেই সীমা লঙ্ঘন করা উচিত নয়। কোথায় থামতে হবে সেটা আমাদের বুঝা উচিত।

    শুক্রবার ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এ সনাতন সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত দুর্গা মণ্ডপ পরিদর্শনকালে উপদেষ্টা এসব কথা বলেন।
    নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার এবার দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করেছে যাতে কেউ এখানে নাশকতা করার সাহস না পায়। তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে দুর্গোৎসব উদ্যাপনের আহ্বান জানান।

    উপদেষ্টা আরো বলেন, চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে সাথে সাথেই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যেন সকল ধর্ম চর্চার অধিকার বা স্বাধীনতার প্রতি সম্মান বজায় রাখি।

    হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান উপদেষ্টা।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর