শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পূজায় অতন্দ্র প্রহরী মতো কাজ করছে বিএনপি : পাইকগাছায় মতবিনিময় সভায়

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ১১ অক্টোবর, ২০২৪ ১০:৫৫ পূর্বাহ্ন

    পূজায় অতন্দ্র প্রহরী মতো কাজ করছে বিএনপি : পাইকগাছায় মতবিনিময় সভায়

    শারদীয় দুর্গাপূজা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসব মূখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে পাইকগাছা বিএনপির দলীয় নেতৃবৃন্দ সহ তৃণমূল নেতাকর্মীরা। ইতোমধ্যে দলটির পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে ১০ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার মন্দির কমিটির নেতৃবৃন্দ, পূজা পরিষদ নেতৃবৃন্দ এবং পুলিশ ও প্রশাসন সহ সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় করা হয়েছে। এছাড়া পৃথক পৃথক মনিটরিং ও সেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির সদস্য কাজ শুরু করেছে। পূজা শেষ না হওয়া পর্যন্ত বিএনপির প্রতিটি নেতাকর্মী দিনরাত কাজ করবে। কোন অপপ্রচার এবং অপশক্তি পূজার কোন কাজ এবং ধর্মীয় অনুষ্ঠান বিঘ্নিত করতে পারবে না। সকল ষড়যন্ত্র প্রতিহত করার মাধ্যমে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বলে জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। দলটির নেতৃবৃন্দ বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে পৃথক মতবিনিময়কালে এসব কথা বলেন। 

    শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করেন ডাঃ আব্দুল মজিদ ও এসএম এনামুল হকের নেতৃত্বাধীন বিএনপির দু’টি অংশ। পৌরসভা বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল, সাবেক জেলা সদস্য অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, গাজী মুজিবর রহমান, আবু হাসান, সায়েদ আলী বাবলা, আবু হুরায়রা বাদশা, শহিদুর রহমান, কাজী মুজিবর রহমান, মোস্তাকিম গাজী, সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল, আবু হুরায়রা বাদশা, শহিদুর রহমান, লুৎফর রহমান, নুরালী গোলদার, সরোজিৎ ঘোষ দেবেন ও ওবায়দুল্লাহ সরদার। 

    অপরদিকে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ এর সভাপতিত্বে কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বারবার নির্ববাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম এনামুল হক। বক্তব্য রাখেন সাবেক যুবদলের সাধারন সম্পাদক শেখ বেনজির আহমেদ লাল, যুবদলের আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুল, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক,  কাউন্সিলর ও যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, আনোয়ারুল কাদীর, সাইফুল ইসলাম তারিক, আব্দুল হাকিম, পৌর যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, ইউনুস মোল্লা ও রাজিব নেওয়াজ। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ অক্টোবর, ২০২৪ ১০:৫৫ পূর্বাহ্ন