শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তারেক রহমানের মামলা প্রত্যাহার চেয়ে চরফ্যাশনে জনসভা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১০ অক্টোবর, ২০২৪ ০৯:১৭ পূর্বাহ্ন

    তারেক রহমানের মামলা প্রত্যাহার চেয়ে চরফ্যাশনে জনসভা

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবিতে চরফ্যাশন উপজেলার বিএনপি’র জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে চেয়ারম্যান হাট বাজার জনসভাটি অনুষ্ঠিত হয়।

    এ সময় হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোতাসিন বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চরফ্যাশন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মালতিয়া, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম. আমিনুল ইসলাম মিন্টিজ মিয়া, সাবেক যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, শশীভূষণ বিএনপি সভাপতি মোঃ এ বি সিদ্দিক, সাধারন সম্পাদক মোঃ মোস্তফা কামাল, দুলারহাট বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড. সিদ্দিক প্রমূখ।

    এরআগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে যোগদিয়ে জনসভাকে জনসমুদ্রে পরিনত করেন বিএনপি’র নেতাকর্মীরা। এসময় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। বিএনপি নেতারা আরো বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিনা কারণে আসামি হতে পারে এবং বেগম খালেদা জিয়া যদি দুই কোটি টাকার মিথ্যা মামলায় পাঁচ বছর জেল খাটতে পারে তাহলে ১১৮টি মামলার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ১০০ বছর জেল দেওয়া উচিত।’

    জনসভার ভিডিও দেখতে নিচে ক্লিক করুন।

    https://www.facebook.com/watch/?v=540944338480928&rdid=DnoLmCMiOcGXzDGX

    এ সময় উপস্থিত ছিলেন, হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মাস্টার, ফরহাদ মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবকদল সাবেক সাধারণ সম্পাদক হাবিব নেগাবান, যুবদল সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি আলি মুর্তজা, সাবেক সাধারণ সম্পাদক জাহান সিকদার, হাজারীগঞ্জ ছাত্রদল সভাপতি হারুন দফাদার, সাধারণ সম্পাদক মফিজল হক রনি, শশীভূষণ থানা শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর মাতাব্বরসহ শশীভূষন থানা বিএনপি ও হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১০ অক্টোবর, ২০২৪ ০৯:১৭ পূর্বাহ্ন