পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ 

পাইকগাছা, খুলনা প্রতিনিধি

১০ অক্টোবর, ২০২৪ ০৮:৩৫ পূর্বাহ্ন

পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ 

পাইকগাছা উপজেলার ২০২৪-২৫ অর্থ বছরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা প্রশাসন ফুটবল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ। 

বক্তব্য রাখেন, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সরদার বদিউজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, অধ্যক্ষ আজহার আলী, গোপাল চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, সঞ্চয় কুমার মন্ডল, মাওলানা আমিনুল ইসলাম, অঞ্জলী রাণী শীল, মোশাররফ হোসেন, শামসুর রহমান, শেখ আব্দুর রহমান, খায়রুল ইসলাম, আমিনুল ইসলাম,  শামীম হোসেন, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ ও উপজেলা পরিষদের সিএ কৃষ্ণ পদ মন্ডল। 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১০ অক্টোবর, ২০২৪ ০৮:৩৫ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১০ অক্টোবর, ২০২৪ ০৮:৩৫ পূর্বাহ্ন