অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক‍্যাডেটদের অবদান অপরিসীম: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ন

অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক‍্যাডেটদের অবদান অপরিসীম: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ মেরিন একাডেমি প্রতিষ্ঠা করেন। তাঁরই সুযোগ‍্য কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল, রংপুর, পাবনা ও সিলেটে চারটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করেন। সেগুলোর শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুনীল অর্থনীতির সোপান-সমুদ্রসীমা জয় হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারীদের ক‍্যাডেট হিসেবে প্রশিক্ষণ দেয়া হয়েছে। নারী ক‍্যাডেটদের প্রথম ব‍্যাচের ১২ জন বিএসসির ছয়টি জাহাজে কাজ করে সাহসিকতার পরিচয় দিচ্ছে।


প্রতিমন্ত্রী আজ চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমি ক্যাম্পাসে ৫৬ ব্যাচের ক্যাডেটদের 'মুজিববর্ষ গ্র্যাজুয়েশন প্যারেড' অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী এবং মেরিন একাডেমির কমান্ড‍্যান্ট নৌপ্রকৌশলী ড. সাজিদ হোসেন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে উক্ত প‍্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন।
প্রতিমন্ত্রী বলেন, মেরিন ক‍্যাডেটরা আমাদের অর্থনীতির অন‍্যতম যোগানদাতা হিসেবে পরিচিত। দেশের অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক‍্যাডেটদের অবদান অপরিসীম। ক‍্যাডেটরা দেশমাতৃকার জন‍্য কাজ করে যাচ্ছে।


প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষে নৌপরিবহন প্রতিমন্ত্রী বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম ক‍্যাম্পাসে ৫৬ ব‍্যাচ ক‍্যাডেটদের 'মুজিববর্ষ গ্র‍্যাজুয়েশন প‍্যারেড'  অনুষ্ঠানে দু'জন শ্রেষ্ঠ ক‍্যাডেটকে 'রাষ্ট্রপতি স্বর্ণপদক' এবং 'বাংলাদেশ শিপিং কর্পোরেশন পদক' প্রদান করেন। রাষ্ট্রপতি স্বর্ণপদকপ্রাপ্ত হলেন ক‍্যাডেট নাদিম আহমেদ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন পদকপ্রাপ্ত হলেন ক‍্যাডেট রাফিদ বিন আলম।


স্বাধীনতার পর এ পর্যন্ত মেরিন একাডেমী থেকে ৪৭৩১ জন প্রশিক্ষণার্থী গ্র‍্যাজুয়েশন লাভ করেছে। এবছর ৩৫৯ জন গ্র‍্যাজুয়েশন পেতে যাচ্ছে। একাডেমির ৫৭তম ব‍্যাচে ২৮০ জন ক‍্যাডেট বর্তমানে একাডেমিতে প্রশিক্ষণরত রয়েছে।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ন